রোজদিন ডেস্ক : পাঁচ দিনের মধ্যে ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম।। কলকাতায় এর দাম বেড়ে হোল পেট্রোল লিটার প্রতি ১০৯ টাকা ৭০ পয়সা, ডিজেল ৯৬ টাকা ৮ পয়সা। উভয় ক্ষেত্রে দাম বেড়েছে লিটার প্রতি যথাক্রমে ৯৬ পয়সা ও ৯৪ পয়সা।
মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে দেশে যেভাবে জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়ছে, এতে চিন্তায় সাধারণ মানুষ। এমনিতেই মূল্য বৃদ্ধির জেরে জেরবার তারা, এর ওপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি র প্রভাব সব স্তরেই পড়ায় নিত্য পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা।
আজ থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই-সহ সারা দেশেই জ্বালানি তেলের দাম বাড়ল।।
কবে এর থেকে রেহাই মিলবে তা অনিশ্চিত।। যুদ্ধ বিরতি, বন্ধ তো দূরস্থান, আমেরিকার রাষ্ট্রপতির হুঙ্কারে তটস্থ যেন সারা বিশ্বই।

Be the first to comment