আজ কালীঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে ফের বৈঠকে তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : কুর্সি হারানোর পর ১৫ দিন অতিক্রান্ত। এখনও ঘরের বাইরে আসেননি রাজ্যের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রোজই নিয়ম করে দলের পদাধিকারী অথবা জনপ্রতিনিধি বা পরাজিত প্রার্থীদের নিয়ে বাড়িতে বৈঠক করছেন নেত্রী। আজ মঙ্গলবার দলের জয়ী বিধায়কদের নিয়ে ফের আরও একপ্রস্থ বৈঠকে বসছে তৃণমুল শীর্ষ নেতৃত্ব। বিকেল ৩ টেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হবে এই বৈঠক। এর আগেও জয়ী বিধায়কদের। নিয়ে বৈঠক করেছেন নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিয়েছেন বেশ কিছু নির্দেশ। এখন দেখার আজকের বৈঠক থেকে কী বার্তা দেন তৃণমূলনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*