চিকেনস নেক এর নিরাপত্তায় ১২০ একর জমি দিল রাজ্য 

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর বঙ্গের চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করতে ১২০ একর জমি দিল রাজ্য সরকার। রাজ্য তথা সারা দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই চিকেনস নেক বা শিলিগুড়ি করিডর বিশেষ গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক সীমান্ত ঘিরে আছে চারটি দেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন।

ভারতকে ভিতর থেকে দুর্বল করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন জঙ্গি সংগঠন ও দেশবিরোধী শক্তি ওখানে সক্রিয় বলে গোয়েন্দারা মনে করেন। ফলত এই এলাকার সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আছে বেআইনি অনুপ্রবেশও।

খোদ প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে এসে অভিযোগ করেছিলেন, টুকরে টুকরে গ্যাং এই চিকেনস নেক ভেঙে দেওয়র ছক কষছে। টিএমসি সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন তিনি।

নতুন রাজ্য ক্ষমতাসীন হয়ে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার দেওয়া হোল জমিও। যা প্রাক্তন রাজ্য সরকারের আমলে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*