রেল হকার উচ্ছেদের প্রতিবাদে বামপন্থীদের বিক্ষোভ

Signature: Qc8Se6lPe4/qv6K3WCcyOVpN7oBX7wjMS4VtPBrSCVBSRBhIlbtO4UbyRG4mQzvHQpSJWRJNrXsGhvmoBxZB4Ms2nBLxv7NzhuKO7+b37ejKSjafYhEp3Yy4T++up5tLewtJlh1PgD5DCwGToQzoj5vjet5xzE0Dq+sjuEVWZSuvTqGnzhqziIU5qW/LmVeaF/alx1gFdm8hotvarq16R0jogr8Y/OJ31M1oKNyabv1e1OsEpiep+NR2Wl+84g+Q
Spread the love

রোজদিন ডেস্ক:  রাজ্যে পালাবদলের পর রেল কর্তৃপক্ষ নয়া উদ্যমে রেল হকার উচ্ছেদে নামার প্রতিবাদে পথে নেমেছেন বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। সিটু, এ আই ইউ টি ইউ সি র পক্ষে এর প্রতিবাদে বিক্ষোভ চলছে। আজ এ আই ইউ টি ইউ সি র পক্ষে ধর্মতলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস, শান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট নেতারা এতে অংশ নিয়ে বলেন, বিকল্প ব্যবস্থা না করে এই ভাবে ঢালাও হকার উচ্ছেদ চলবে না। উচ্ছেদ বন্ধ না হলে শ্রমজীবী মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
অন্যদিকে সিটু র পক্ষে গতকাল শিয়ালদহ, সোনারপুর স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ হয়। মঙ্গলবার বিরাটি তে তাঁদের বিপুল জমায়েতে রেল কর্তৃপক্ষ পিছু হঠেন বলে সিটুর দাবি। গার্গী চ্যাটার্জি, দীপ্সিতা ধর, কল্লোল মুখার্জি, কৃষ্ণ ঘোষ প্রমুখ সেখানে ছিলেন।
আগামী ২২ মে সিটুর ডাকে শিয়ালদহে রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে সমাবেশ আছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*