রোজদিন ডেস্ক: সারা দেশে এই প্রথম প্রবীণ নাগরিকদের জন্য সরকারি দফতর চালু হোল কেরলমে। দীর্ঘ এক দশক পর ক্ষমতা য় এসে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সতীশন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর পাশে আগামী ১৫ জুন থেকে সব মহিলা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের কথাও জানান। আশা কর্মী দের দীর্ঘ দিনের দাবি পূরণে তাঁদের ভাতা ও মাসে তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তাঁদের মাসিক ভাতা বৃদ্ধি পেয়ে ১২ হাজার টাকা হোল।
প্রবীণ নাগরিকরা যাতে মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন, এই কথা মাথায় রেখে নয়া দফতর চালু করা হচ্ছে। দু মাসের মধ্যে এই বিষয়ে সুসংহত পরিকল্পনা নেওয়া হবে। জাপান সহ একাধিক দেশের মডেল খতিয়ে দেখে তা করা হবে।
কেরলম কে সর্বতোভাবে সেরা রাজ্য করার লক্ষ্যে তাঁরা কাজ করবেন।
রাজ্যে অঙ্গন ওয়াড়ি কর্মী, সহায়ক, রাঁধুনী , প্রাথমিক পূর্ব শিক্ষক, ন্যানি দের জন্য ও মাসে এক হাজার টাকা বৃদ্ধি র কথা জানান মুখ্যমন্ত্রী সতীশন।রাজ্যের আর্থিক স্বাস্থ্য নিয়ে এই সম্পর্কিত বিশেষজ্ঞ দের সহায়তায় শ্বেত পত্র প্রকাশ করবে সরকার।
প্রাক্তন এল ডি এফ সরকারের আমলে নব কেরালা যাত্রা য় পুলিশি বাড়াবাড়ি র অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন ও করেছে নতুন রাজ্য সরকার। এই যাত্রা র সময় কংগ্রেস কর্মী, সমর্থকদের ওপর পুলিশি জুলুমের কথা তাঁরা ভোলেন নি বলে জানান৷
আগামী ২১ মে বিধায়কদের শপথ গ্রহণের জন্য বিধান সভা য় বিশেষ অধিবেশন হবে। প্রোটেম স্পিকার হবেন জি সুধাকরম। ২২ মে স্পিকার নির্বাচন। ২৯ মে বিধান সভার অধিবেশন বসবে৷ ৫ জুন বাজেট পেশ হওয়ার সম্ভাবনা।
রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে পেট্রোপণ্যের দাম কমানোর কথা ও বিবেচনা করা হবে বলে জানা যায়।

Be the first to comment