রোজদিন ডেস্ক: দেশে খুব ই কঠিন সময় আসছে বলে উদ্বেগ ব্যক্ত করলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রায়বেরিলি তে তিনি দাবি করেন, এমন এক আর্থিক শক আসছে, যা আদানি, আম্বানি বা মোদিজিকে আঘাত করবে না, কিন্তু দেশের তরুণ, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আঘাত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিশানা করে তিনি বলেন,দেশের কঠিন সময়ে আমজনতা কে উনি কৃচ্ছ্রসাধনের কথা বলেন, কিন্তু পরিস্থিতি র মোকাবিলা না করে নিজে বিদেশ সফরে চলে যান!
রাহুল গান্ধী র অভিযোগ, প্রধানমন্ত্রী যে আর্থিক কাঠামো তৈরি করেছেন এতে ওঁর, আদানি, আম্বানির কোন ক্ষতি হবে না, কিন্তু সাধারণ মানুষের ওপর কোপ পড়বে।
আগামীকাল ও তিনি রায়বেরিলি থাকবেন। নানা অনুষ্ঠানে অংশ নেবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। ২০২৪ সালে নির্বাচিত হওয়ার পর এই নিয়ে সপ্তম বার রাহুল গান্ধী এখানে এলেন। এরপর তিনি আমেথি যাবেন।
নর ওয়ে তে প্রধানমন্ত্রী সাংবাদিক দের সঙ্গে কথা না বলে চলে যাওয়ার প্রচার মাধ্যম বিস্মিত৷ এই বিষয়ে রাহুল গান্ধী র কটাক্ষ, ওঁর যদি কিছু লুকানোর না থাকে, তবে উনি চলে গেলেন কেন!

Be the first to comment