- দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমের মাটিতে পা দিতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি।
- ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বাতিল হল মমতার আমলের ওবিসি সংরক্ষণ নীতি। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের ঘোষণা করা হল। সরকার জানিয়েছে, সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে।
- চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে।
- প্রাক্তন মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি মিলিয়ে প্রায় ১১০০ জনকে দেওয়া নিরাপত্তা এ বার ধাপে ধাপে প্রত্যাহার শুরু হলো। এঁদের কেউ পেতেন ‘এক্স’, কেউ ‘ওয়াই’, কেউ বা আবার জে়ড ক্যাটিগরির নিরাপত্তা।
- তারকেশ্বরের তালপুর এলাকায় মঙ্গলবার রাতে বিজেপির মন্ডল সভাপতিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অবস্থায় প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়,পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় আক্রান্ত বিজেপি নেতাকে।
- কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি-কে ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই।
- ৯ নম্বর বরো চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেবলীনা বিশ্বাসের।
- কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবীদের নতুন প্যানেল গঠন হলো। অ্যাডভোকেট জেনারেল অ্যাডিশনাল (এজি) হলেন সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার। পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন কল্লোল মণ্ডল।
- মঙ্গলবার দুপুরে বাঁকুড়া জেলার ইন্দাসের জাগলদ্বীপ গ্রামে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই ভাইয়ের। মৃত দুই ভাইয়ের নাম শুভজিৎ রুইদাস (৬) এবং সৌমেন রুইদাস (৪)।
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ। ফলে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার যুগলবন্দিতে অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।
আমাদের ফেসবুক পেজ –
https://www.facebook.com/rojdin26

Be the first to comment