- মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফর শুভেন্দু অধিকারীর। আজই করবেন প্রশাসনিক বৈঠক।
- দাবি মতো টাকা না দেওয়ায় এক প্রোমোটারকে মারধর। গ্রেফতার বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী-ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী।
- পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধরপাকড় জারি। বুধবার আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গ্রেফতার হয়েছিল ৪৬ জন। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫০।
- অভিষেকের বাড়ির বেআইনি অংশ সাতদিনের মধ্যে ভাঙতে হবে। আমরা তো পলিশি মেকার, সাফাই খোদ মেয়রের।
- সংসদের চিফ হুইপের পদ যেতেই মুখ খুলেছিলেন নেত্রীর বিরুদ্ধে, সেই তৃণমূল সাংসদ কাকলিকে ঘোষদস্তিদারকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র।
- ভোটের ময়দান থেকে জাহাঙ্গিরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত, বলছে তৃণমল, পালটা ব্যবস্থা নেওয়ার দাবি, কয়েকজন বিধায়কের।
- ঘুষ নেওয়ার অভিযোগে ফোর্ট উইলিয়ামের এক সেনাকর্তাকে গ্রেফতার করল সিবিআই। নাম কর্নেল হিমাংশু বালি।
- সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী গ্রেফতার।
- প্রবীণ নাগরিকদের জন্য আলাদা দফতর, তৈরি করে দেশের মধ্যে নজির গড়ল কেরল।
- আগামীকাল ২১ মে বৃহস্পতিবার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন। তৃণমূল প্রার্থী নাম তুলে নেওয়ায় কার্যত বিজেপি ছাড়া আর কেউ নেই লড়াইয়ে।
- জোর করে হকার উচ্ছেদ, বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে প্রতিবাদ-বিক্ষোভ দেখাবে তৃণমূল।
- এতদিন অলিম্পিকে সোনাজয়ীদের ২৫ লাখ টাকা দিত পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে দেওয়া হবে আট কোটি।টাকা। ঘোষণা নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রমাণিকের।

Be the first to comment