রোজদিন ডেস্ক :
৫০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে সেনা আধিকারিক হিমাংশু বালি-কে গ্রেফতার করল সি বি আই। কর্ণেল পদ মর্যাদার এই আধিকারিক কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত। কানপুরের এক ব্যক্তি ও তাঁর সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁকে ধরা হয়েছে। তিনি নিম্নমানের সামগ্রীতে অনুমোদন, বকেয়া ও অতিরিক্ত বিলেও অনুমোদন দেন বলে অভিযোগ উঠেছে।
সিবিআই কানপুরের অক্ষত অগ্রবাল ও তাঁর সংস্থার বিরুদ্ধে ও মামলা দায়ের করেছে। সূত্রে র খবর, অক্ষয় ও তাঁর বাবা ময়াঙ্ক অগ্রবাল বেআইনি ভাবে সুবিধা নেওয়ার জন্য ধৃত কর্ণেল হিমাংশু বালি-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। শুধু একটি নয়, এই সংস্থাকে আরও কাজের বরাত পাইয়ে দেওয়ার চুক্তি ও করেন সেনা আধিকারিক।
এই সব কাজে তাঁকে আরও কয়েকজন সহায়তা করেছেন বলে সিবিআই এর সন্দেহ। তাঁরা পুরো বিষয়ে তদন্ত করছেন।
এই ঘটনায় সেনা মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment