রোজদিন ডেস্ক :
শিলিগুড়ি থেকে বারানসি গামী বুলেট ট্রেনের করিডর তৈরির কাজ আগামী জুলাই মাসেই শুরু হতে চলেছে। এই ট্রেন চালু হলে মাত্র তিন ঘন্টায় শিলিগুড়ি থেকে বারানসি পৌঁছে যাওয়া যাবে। এই রাজ্য-সহ বিহার ও উত্তর প্রদেশকে জুড়বে এই বুলেট ট্রেন৷
এই কাজ রূপায়িত করতে বিশেষ সমীক্ষা দল গঠন করা হচ্ছে। তৈরি হবে বিশদ প্রকল্প রিপোর্ট। তা তৈরি ও রেল বোর্ডের অনুমোদন পাওয়ার পর মির্মাণের কাজ শুরু হবে। এই ট্রেন চালু হলে শিলিগুড়ি সহ উত্তর বঙ্গের আর্থিক, বাণিজ্যিক ক্ষেত্রে উন্নয়নের আশা। পর্যটন ক্ষেত্রেও এর ভাল প্রভাব পড়বে৷ বাড়বে কর্মসংস্থানের সুযোগ ও।
উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের ঘোষণা হয়। এবার তা রূপায়ণের পথে এগোবার আশা।

Be the first to comment