রোজদিন ডেস্ক :
গত বছর ইডি আধিকারিক দের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন দুই টিএমসি নেত্রী সবিতা রায় ও মিঠু সর্দার। তাঁরা দুজনেই কারাবন্দি একদা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহানের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
গত বছর ওখানে ইডি আধিকারিকদের ওপর হামলায় তাঁরা যুক্ত ছিলেন বলে অভিযোগ। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা কান্ডেও মিঠু সর্দার এর নাম জড়িয়েছিল।
এবার তাঁদের গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বিভিন্ন হামলা, অত্যাচারের ঘটনায় তাঁরা সক্রিয় ভূমিকা নিতেন বলে অভিযোগ।

Be the first to comment