বিধানসভার বিরোধী দলনেতার পদ নিয়ে জটিলতা অব্যাহত

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার পদ নিয়ে জটিলতা অব্যাহত। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে সহকারি বিরোধী দলনেতা ও ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে নির্বাচিত করে বিধানসভায় চিঠি দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই চিঠিকে মান্যতা দেননি স্পিকার। এরপর দলের তরফে বুধবার বিধানসভার সচিবালয়ে আরও একটি চিঠি দেয় তৃণমূল। কিন্তু ওই চিঠিতে তাদের নির্বাচন করার উল্লেখ থাকলেও সেখানে নির্দিষ্ট ভাবে বৈঠকের তারিখ, সময় ও জায়গার নাম উল্লেখ করা হয়নি। এই রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের তরফে যে রেজোলিউশন পাশ করানো হয়েছে ওই চার জন পদাধিকারীর নাম, তার দিনক্ষণ, সময় চিঠিতে কিছুই উল্লেখ করা নেই। তাই বিধানসভার সচিবালয় গোটা বিষয়টি স্পিকারের কাছে পাঠিয়েছে। স্পিকারের তরফে জানানো হয়েছে, ওই রেজোলিউশনের কোনও মিনিটস চিঠির সঙ্গে দেওয়া হয়নি। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিধায়কদের সাক্ষরও সেখানে নেই। এই পরিস্থিতিতে স্পিকারের নির্দেশে বিধানসভার সচিবালয় আরও একটি চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেসকে। ফলে এটা পরিষ্কার বিরোধী দলনেতার পদ নিয়ে জটিলতা আপাতত কাটছে না।

এই জটিলতার মধ্যেই এদিন তৃণমূল বিধায়করা বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে জমায়েত হন। সেখানে তাঁরা ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*