রোজদিন ডেস্ক : রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন নিয়োগ করেছে। রাজ্যের আইন দফতরের তরফে জারি হওয়া পৃথক বিজ্ঞপ্তিতে রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট প্লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পৃথক আরও একটি নির্দেশিকায় কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডঃ নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড (অরিজিনাল সাইড) হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই সমস্ত নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলিতে আগে জারি হওয়া সমস্ত নিয়োগ সংক্রান্ত নির্দেশ বাতিল করে নতুন করে এই নিয়োগ করা হয়েছে।

Be the first to comment