প্রকাশ্যে পশুবলি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি কাল

Spread the love

রোজদিন ডেস্ক : প্রকাশ্যে পশুবলি নিয়ে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশুবলি নিয়ন্ত্রণ আইন কঠোর ভাবে মেনে চলতে নির্দেশ জারি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতি বছরই এই নির্দেশ পুনরায় জারি হয়। এ বছর ইদ-উল-আজহা বা বকরি ইদের (আগামী ২৮ মে) আগে এই নির্দেশ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই সংক্রান্ত মোট ৮টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ২১ মে, বৃহস্পতিবার সব মামলার শুনানি হওয়ার কথা হয়েছে। বুধবার এই সব মামলা শুনানির জন্য উঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। রাজ্য এ দিন সময় চায় তাদের বক্তব্য জানানোর জন্য। এদিন প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যকে নির্দেশ দেন, প্রত্যেক মামলায় রাজ্যের কী জবাব, তা বৃহস্পতিবারের মধ্যে আলাদা আলাদা ভাবে জানাতে হবে। বিধি মেনে সরকারি কসাইখানা চালানোর ব্যাপারে কী পরিকাঠামো রয়েছে তাও জানাতে হবে আদালতকে। গত ১৩ মে-র রাজ্য সরকারের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাগুলি দায়ের হয়েছে তার মধ্যে অন্যতম মামলাকারী হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। ওই মামলায় বুধবার হাইকোর্টে এসেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তিনি জানান, শুধুমাত্র এই উৎসবের জন্য সরকারি নির্দেশিকায় কিছুটা ছাড় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। এবিষয়ে রাজ্য কিছুটা সময় চাওয়ায় আদালত জানিয়েছে, এই মামলার শুনানি বৃহস্পতিবার হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*