রোজদিন ডেস্ক :
উত্তরবঙ্গের উন্নয়নে তিনি সব রকম প্রচেষ্টা নেবেন। প্রতি মাসে উত্তরবঙ্গে আসবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম উত্তরবঙ্গ সফরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়৷ তাঁকে স্বাগত জানাতে বহু মানুষ উপস্থিত ছিলেন।
শিলিগুড়িতে এসে বিজেপি কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী।জনসংযোগও করেন। উত্তরবঙ্গ বরাবর তাঁদের পক্ষে, এবার ফলাফল আরও ভাল হয়েছে। এতে আপ্লুত তিনি।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। পরিস্কার জানান, নির্বাচনের আগে তাঁদের সঙ্কল্প পত্রে যা ছিল সব পূরণ করবেন। এর জন্য বছর খানেক সময় লাগবে। কোন রকম তোলাবাজি, সিন্ডিকেট রাজ চলবে না বলে কড়া হুঁশিয়ারি দেন।
সরকারের সঙ্গে দলের সমন্বয় রক্ষা করা হবে। আগের সরকার পাহাড়ে বিভাজন করেছিল বলে জানান মুখ্যমন্ত্রী। জিটিএ-র দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি দেন।
উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ব্যয় সঙ্কোচের ওপর গুরুত্ব দেন। বলেন মধ্য প্রাচ্যের যুদ্ধের প্রেক্ষিতে সর্বত্র জ্বালানি সঙ্কটের কথা উল্লেখ করেন। আরও বলেন, তাঁরা বৈঠকে সব দলকেই ডাকবেন।
মুখ্যমন্ত্রী র সঙ্গে আজ সব মন্ত্রীও ওখানে ছিলেন। উপস্থিত ছিলেন আধিকারিকরাও।
উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবেন বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment