বেলুড় মঠে মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠে যান৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম ওখানে গেলেন৷ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গণ কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। ওখানে আসা ভক্ত, সাধারণ মানুষের মধ্যেও তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়।

আজ সকালে ওখানে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে যান শ্রীরামকৃষ্ণর মন্দিরে। সেখানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বামী বিবেকানন্দের কক্ষে যান। গভীর শ্রদ্ধা র সঙ্গে প্রণাম জানান। এরপর সারদা মায়ের মন্দির, স্বামী ব্রহ্মানন্দের মন্দিরে গিয়ে শ্রদ্ধা জানান৷

মুখ্যমন্ত্রী অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের সঙ্গে সাক্ষাত করে প্রণাম জানান। মঠের সন্ন্যাসীরা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। বেশ কিছু উপহার ও দেন।

মুখ্যমন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ, রামকৃষ্ণ মিশনের মানবসেবার দর্শন সবাইকে পথ দেখায়। যে গুরু দায়িত্ব তিনি পেয়েছেন তা সফল ভাবে পালন করতে এখানে আশীর্বাদ নিতে এসেছেন।

এরপর তিনি হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন৷ যাবেন দুর্গাপুর ও। সেখান থেকে দিল্লি যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*