আরও এক মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে ভোট পর্ব মিটলেও আরও এক মাস রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী হিংসা প্রতিরোধে এই ব্যবস্থা। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষে এই বাহিনী রাখার আবেদন করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা অনুমোদন করেছে।

আগামী ২০ জুন অবধি ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকছে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এই রাজ্যেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কেব্দ্রীয় নির্বাচন কমিশন। এমন কি ভোট পর্ব মিটলেও বেশ কিছু বাহিনী রাজ্যে আছে। আরও এক মাস তা থাকবে।

আজ ফলতা পুনর্নিবাচনে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ ও নির্বাচন কমিশনের কড়া নজরদারি তে ভোট গ্রহণ হচ্ছে।

টিএমসি প্রার্থী জাহাঙ্গির খানের অবশ্য আজও দেখা মেলেনি। তিনি নির্বাচনী আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেও তাঁর বহু অনুগামী ভোট দিতে আসেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*