অভয়া মামলা, সিট গঠন করে ফের তদন্তের নির্দেশ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : 
এই রাজ্য সহ সারা দেশে আলোড়ন তোলা অভয়া মামলার সিট গঠন করে ফের
উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। আগামী দুদিনের মধ্যে তিন সদস্যের এই বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্ত কারী দলের নেতৃত্ব দেবেন।
বিচারপতিদ্বয় জানিয়েছেন, এই তদন্তকারী দলকে ঘটনাস্থলে যেতে হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে হবে৷ সব নথি, তথ্য তাঁরা খতিয়ে দেখবেন। ঘটনার রাত থেকে শুরু করে ময়না তদন্ত, তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন-সহ প্রতিটি মুহুর্ত নতুন করে তদন্ত করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক কে নৃশংস ভাবে ধর্ষণ, খুনের ঘটনা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। এর রেশ ছড়ায় বিদেশেও। বিচারের দাবিতে কলকাতা, রাজ্য সহ সারা দেশ, বিদেশেও তুমুল আন্দোলন হয়।

কলকাতা পুলিশ, তদন্তের ভার পাওয়া সিবিআই একজনকেই দোষী বললেও অভয়ার পরিবার সহ বহু মানুষই তা মানতে পারেননি। এবার নতুন ভাবে এর তদন্তের দায়িত্ব ফের সিবিআইকেই দেওয়া হল।
আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানি হবে।ওইদিন সিবিআই-কে এর তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।
নির্যাতিতার মা-বাবা প্রথম থেকেই এই তদন্ত যথাযথ হয়নি বলে দাবি করেছেন। এমন কি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরকার, শাসক দল এই মর্মান্তিক নজিরবিহীন ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করতে চায়নি বলে অভিযোগ করেছেন।
নতুন সরকারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই অভয়া কান্ডে কলকাতা পুলিশের তৎকালীন সিপি-সহ তিন পদস্থ আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এবার সিবিআইও নতুন ভাবে তদন্তে নামায় অভয়া কান্ডের প্রকৃত সত্য সামনে আসবে বলে বিভিন্ন মহলের আশা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*