- রবিবার সকালে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের মধ্যে থেকে। এর পরে নাগেরবাজারের ILS হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
- তোলাবাজি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত-সহ ৪। তৃণমূল নেতা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামে দুই ব্যক্তি।
- শুক্রবার মেমারির ১০ নম্বর ওয়ার্ডের চাকতি পাড়া এলাকায় বিজেপি দলীয় বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় গুরুতর জখম অন্তত চার বিজেপি কর্মী।
- ৯ দিনের মাথায় ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ল ৯৪ পয়সা। লিটার প্রতি ডিজ়েলের দাম বাড়ল ৯৫ পয়সা। অর্থাৎ কলকাতায় লিটার প্রতি পেট্রলের নতুন দাম ১১০ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ১ লিটার ডিজ়েলের দাম পড়বে ৯৭ টাকা ০২ পয়সা।
- বাঁকুড়ার জেলা শাসককে দ্রুত হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশ মিলতেই এদিন দুপুরে স্থানীয় বিধায়ক ও স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করতে ছুটলেন বাঁকুড়ার জেলা শাসক। সরেজমিনে হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা খতিয়ে দেখে বেজায় ক্ষুব্ধ বাঁকুড়া জেলা প্রশাসনের কর্তারা।
- এক দশকেরও বেশি সময় ধরে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে বেসরকারি বাস থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ উঠেছিল একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ১৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশন।
- ফের তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন দাপুটে নেতা চঞ্চল খাঁড়াকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
- উত্তরপ্রদেশে বরাবাঁকি জেলায় শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারে পিষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু।
- উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক ফার্নিচার মার্কেটের বহু দোকান ভস্মীভূত। শুক্রবার রাতে নিউ সিলামপুর মেট্রো স্টেশন লাগোয়া ওই মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর।
- রবিবার কলকাতায় পৌঁছে মাদার হাউসে গেলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এর পরে তিনি যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

Be the first to comment