দক্ষিণ দমদম পুরসভার টিএমসি কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
দক্ষিণ দমদম পুরসভার টিএমসি কাউন্সিলর সঞ্জয় দাস এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। তবে এখন অবধি কোন সুইসাইড নোট মেলেনি বলে জানা গেছে।
রাজ্যে পালাবদলের পর দিকে দিকে টিএমসি নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছেন। পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু।
সূত্রের খবর, মৃত সঞ্জয় দাস বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুন্সির ঘনিষ্ঠ ছিলেন।
গতকাল ই উচ্চ আদালতে গ্রেফতার এড়াতে রক্ষা কবচ পেয়েছেন তাঁরা। এরপর আজ তাঁদের ঘনিষ্ঠ কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
গত কয়েকদিন ধরে তিনি মনমরা হয়ে ছিলেন। কেন তিনি এই চরম পথ বেছে নিলেন তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা এখন তুঙ্গে।
অন্যদিকে সিপিএমের নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির হয়ে আদালতে সওয়াল করায় বিতর্ক তুঙ্গে উঠেছে। টিএমসি সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ ব্যানার্জি নাম না করে তাঁদের কটাক্ষ করেছেন।
আজ দেবরাজ – অদিতি ঘনিষ্ঠ কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*