- সকাল থেকে ফলতায় চলছে ভোটগণনা। সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রায় ২৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
- ফলতায় দ্বিতীয় হতে চলেছে সিপিএম। চার নম্বরে তৃণমূলের জাহাঙ্গীর খান।
- সকাল থেকে শহরজুড়ে বুলডোজারের দাপট। গুড়িয়ে দেওয়া হল তপসিয়া, তিলজলা, কসবা বেলেঘাটার একাধিক বেআইনি নির্মাণ।
- কসবায় বেআইনি নির্মাণ ভাঙা চলছে। ঘটনাস্থলে পৌঁছে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- ৪৮ ঘন্টার মধ্যেই বদলে গেল সুর। বেআইনি নির্মাণ নিয়ে সময় চেয়ে পুরসভায় চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- ইবোলা সতর্কতা, আফ্রিকার তিন দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের।
- ইবোলা সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি এসওপি বা স্ট্যাণ্ডার্ড অপারেটিং প্রসিডিওর।
- তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে জ্যাংড়া হাতিয়াড়া ২ নং পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। রীতিমতো অভিযান চালিয়ে রীতা গায়েনকে গ্রেপ্তার করল নিউটাউন থানা।
- মধ্যপ্রদেশের বান্ধবগড়ে বাঘের হানায় মৃত্যু, বিক্ষোভ শুরু এলাকায়।
- বন্ধ করা হল পাড়ায় সমাধান প্রকল্প। উন্নয়ন প্রকল্প নির্মাণের গুণমান ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে তৃণমূল সরকারের উন্নয়ন প্রকল্প রাজ্যের সমস্ত পুরসভায় স্থগিত করে দিল বর্তমান সরকার।
- একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের যে সমস্ত পাড়ায় উন্নয়নের কাজ নির্দিষ্ট করে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা ফাইল তৈরি করে টেন্ডারের পর ঠিকাদারদের দায়িত্ব দিয়েছিলেন যা ভোটের কারণে শুরু করা যায়নি সেই প্রকল্পগুলিও বাতিল করা হয়েছে।
- হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি। ঘটনায় আহত এক পথচারী। ঘটনায় চাঞ্চল্য ওয়াশিংটনে। মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে হামলাকারীর।

Be the first to comment