রোজদিন ডেস্ক: খেলার মাঠে ই আচমকা প্রয়াত হলেন ক্রিকেটার এস এল অক্ষয়। বয়েস হয়েছিল মাত্র ৩৯৷ হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হন তিনি। কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি জয়ী দলে ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে না থাকলেও স্থানীয় লিগের খেলায় ছিলেন তিনি।
রবিবার কর্ণাটকের একটি ডিভিশন ম্যাচ খেলতে গিয়েই হৃদ রোগে আক্রান্ত হন তিনি।
তাঁর অকাল প্রয়াণে কর্ণাটক সহ দেশের ক্রীড়া মহল শোকস্তব্ধ।

Be the first to comment