সচিবদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, কাজে গাফিলতি নয়, দিলেন কড়া বার্তা 

Spread the love

রোজদিন ডেস্ক :

সরকারি কাজে কোন গাফিলতি, ঢিলেমি বরদাস্ত নয় বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ নবান্নে সব দফতরের সচিব দের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। প্রায় দু ঘন্টা ধরে বৈঠক চলে। সূত্রের খবর, আগামী মাসে নীতি আয়োগের বৈঠক, পুর্নাঙ্গ বাজেট ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবে রাজ্য৷ ৫ জুন এর ওপর রিপোর্ট হবে। উল্লেখ্য, বিজেপির প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি এখন নীতি আয়োগের সহ সভাপতি হয়েছেন৷ রাজ্যের নতুন বিজেপি সরকারের দাবি সমূহ তাঁর কাছে জানাবে রাজ্য।

আগামী ২২ জুন বিধানসভায় রাজ্যের পুর্নাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা৷ আজ এই সব নিয়েও প্রাথমিকভাবে কথা হয়। কোন দফতরের কি প্রয়োজন, কিসে অগ্রাধিকার এই সব জানতে চাওয়া হয়েছে।

রাজ্যে আগামী ৮ জুন সরকারিভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার কথা। সব মানুষ যাতে এর সুবিধা পান, সেদিকে নজর দিচ্ছে রাজ্য।

নবান্ন সূত্রে আরও প্রকাশ, সব দফতরের প্রকল্প রিপোর্ট মুখ্যসচিবকে জমা দিতে হবে।

রাজ্যে কেন্দ্রের নতুন ভি বি জিরামজি প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ বাদে তা চালু হবে৷ এই দুই জেলায় সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ আছে বলে প্রকাশ।

ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে সেচ দফতরকে কেন্দ্রের সঙ্গে কথা বলতে বলেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনের কাজে স্বচ্ছতা, গতি আনতে প্রতি মাসেই সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে।

ওবিসি বিধায়কদের সঙ্গেও কথা বলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*