রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন ‘টলিউডের বুম্বা’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার আনুষ্ঠানিক ভাবে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মূর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন টলি তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসেই পদ্ম সম্মানের ঘোষণা হয়েছিল। তখনই জানা যায়, বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন বিশ্বজিৎ-তনয়। সোমবার ২৫ মে বিকেলে রাইসিনা হিলসে তাঁর হাতে উঠল সেই পদ্ম সম্মান। বাংলা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান বলাই বাহুল্য, একদা টলিউডের ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। প্রায় চার দশকের অভিনয় জীবনে টলিউডে তাঁর অনেক অবদান। সেই অবদানেরই স্বীকৃতি পেলেন আজ। বাংলা ছবির দুঃসময়ে প্রায় গেটা দায়িত্ব নিজের চওড়া কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। উত্তম পরবর্তী পর্বে এই ধারাবাহিকতা আর কারও নেই। তাঁর হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে ফের পৌঁছে গিয়েছিল মুল ধারার বাণিজ্যিক বাংলা ছবি। প্রায় সাড়ে চারশোর কাছাকাছি ছবিতে কাজ করেছেন। ১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে শুরু। তারপর অমরসঙ্গী, পথভোলা, মনের মানুষ, অটোগ্রাফ, বাইশে শ্রাবন হয়ে আজও তিনি অপ্রতিহত। এবছর ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়। যার মধ্যে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*