রোজদিন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতাদের উদ্দেশ্য করে কুতসিত পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে ২৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বিজেপির এক মহিলা নেত্রী সাইবার থানায় লিখিত অভিযোগ করেন, কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতাদের লক্ষ্য করে কুরুচিকর এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে।।অভিযোগেের তদন্তে নেমে সাইবার সেলের গোয়েন্দারা ডিজিটাল ফুট প্রিন্ট ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুরুচিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর নেপথ্যে আসল উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে।

Be the first to comment