আবারও প্যারোলে মুক্ত রাম রহিম, এই নিয়ে ষোল বার 

Spread the love

রোজদিন ডেস্ক :

আবার ও প্যারোলে মুক্তি পেলেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিং। ধর্ষণ, খুনের দায়ে ২০১৭ সালে দন্ডিত এই ধর্মগুরু এই নিয়ে ষোল বার প্যারোলে মুক্তি পেলেন। এবার তাঁর প্যারোলের মেয়াদ ৩০ দিন। চলতি বছর জানুয়ারি মাসেই তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। গত বছর জানুয়ারি তে ৩০ দিন,এপ্রিলে ২১ দিন ও আগস্টে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পান তিনি।

ধর্ষণ, খুনের মত অপরাধে দন্ডিত রাম রহিম সিং এর এই ভাবে প্রতি বছর দীর্ঘ মেয়াদী প্যারোল মুক্তি নিয়ে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি সহ একাধিক শিখ সংগঠন তীব্র সমালোচনা করেছে।

যাবজ্জীবন দন্ডাজ্ঞা প্রাপ্ত একজন অপরাধী এই ভাবে বারবার প্যারোলে মুক্তি পাওয়ায় বিভিন্ন মহল বিস্মিত।।

ডেরা প্রধান রাম রহিম সিং এবার সিরষা সদর দফতরে থাকবেন বলে তাঁর আইনজীবী তথা ডেরা মুখপাত্র জিতেন্দর খুরানা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*