জামিন পেলেন বিডিও প্রশান্ত বর্মন

হতাশ তাঁকে ধরার কারিগর সাকিল!

Spread the love

রোজদিন ডেস্ক: মদ্যপ অবস্থা য় এক জনকে ধাক্কা দেওয়ার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হওয়া বি ডি ও প্রশান্ত বর্মন মঙ্গলবার জামিন পেলেন৷ স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন তিনি, যা নিয়ে তোলপাড় উঠে ছিল রাজ্যে। ঘটনা ক্রমে তিনি গ্রেফতার হলেও তাঁর বিরুদ্ধে মঙ্গলবার হত্যা সম্পর্কিত কোন কাগজ পত্র আদালতে পেশ করেনি পুলিশ। ফলে সহজেই জামিন পান তিনি।
এই খবরে যুগপৎ বিস্মিত, হতাশ সাকিল আহমেদ। যিনি সোমবার রাতে কাকতালীয় ভাবে তাঁকে চিনতে পেরে ধাওয়া করেছিলেন। তুলেছিলেন ভিডিও ও। কিন্তু যে চাঞ্চল্যকর হত্যার ঘটনা য় প্রশান্ত বর্মনের নাম জড়িয়ে ছিল, সেই বিষয়ে আদালতে কোন নথি জমা পড়ল না!
গত কয়েক মাস ধরে পুলিশের খাতায় ফেরার অপসারিত বি ডি ও প্রশান্ত বর্মন আবার ও ফেরার ই থাকবেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*