শহর জঞ্জাল মুক্ত করতে নিদান অগ্নিমিত্রা পালের

Spread the love

রোজদিন ডেস্ক: শহর পরিচ্ছন্ন জঞ্জালমুক্ত করার লক্ষ্যে এবার ” স্বচ্ছ অ্যাপ ” চালু করছে রাজ্য সরকার।। রাস্তাঘাট নোংরা করলে দিতে হবে জরিমানা ও। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার জানান, রাজ্যে সব জায়গায় ডাস্টবিন থাকবে, কোথাও কোন ময়লা ফেলা যাবে না। নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে রাস্তায় থুথু ফেলা, পুরুষদের প্রকাশ্যে প্রস্রাব করার ওপর ও।
পুরমন্ত্রী জানান, এই সব বিষয়ে মানুষকে সচেতন করার জন্য তিন মাস সময় দেওয়া হবে। নিয়ম না মানলে সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে। রাস্তায় কোন ভাবে আবর্জনা, পানের পিক, থুথু, প্যাকেট ইত্যাদি ফেলা চলবে না বলে কড়া বার্তা দেন অগ্নিমিত্রা পাল। শুধু রাস্তায় না, বাসে ও আবর্জনা ফেলার ব্যাগ থাকবে।

সারা রাজ্যে একশো মিটার দূরত্বে ডাস্টবিন বসানো হবে।
৩০ মে থেকে রাজ্যে স্বচ্ছ অ্যাপ চালু হবে।। প্রথমে দশ টি পুরসভায় তা পাইলট প্রকল্প হিসাবে চালু হবে। যে সব পুরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু হবে বলে পুরমন্ত্রী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*