রোজদিন ডেস্ক: বিধানসভায় দেওয়া চিঠিতে সইয়ের তফাৎ। এই ঘটনার তদন্ত করতে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পর এবার দলের আর এক বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে গেল সিআইডির বিশেষ দল। সূত্রের খবর, এই দু’জন ছাড়া ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি ও ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতেও যায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র তদন্তকারী দল। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া চিঠির সঙ্গে তাঁদের স্বাক্ষরে অসঙ্গতির অভিযোগ উঠেছে। সেই তদন্তের সূত্রেই সিআইডি ওই চার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল। কুণালের বাড়িতে গেলেও তার সঙ্গে সিআইডি-র প্রতিনিধিদের দেখা হয়নি বলেই খবর। তবে তারা নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন।

Be the first to comment