অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডি এ দেওয়া শুরু

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার শুক্রবার থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডি এ দেওয়া শুরু করেছে। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর অবধি তাঁদের প্রাপ্য বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা যায়। তবে এখন কর্মরত সরকারি কর্মী রা কবে তাঁদের বকেয়া ডি এ পাবেন তা এখন ও স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ১জুন বকেয়া ডি এ নিয়ে সরকার কর্মী সংগঠন গুলির সঙ্গে বৈঠক করবেন, তখন ই বিষয় টি পরিস্কার হবে বলে তাঁদের আশা।
তবে অবসরপ্রাপ্ত দের বকেয়া ডি এ দেওয়ার বিষয় টি ইতিবাচক ভাবে দেখছেন কো অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।
অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডল জানিয়েছেন, তাঁরা এখন অবধি কোন টাকাই পান নি।
অন্যদিকে রাজ্যের ডি এ সংক্রান্ত মামলা শীর্ষ আদালত আগামী জুলাই অবধি পিছিয়ে দিয়েছে।
আপাতত আগামী ১ জুন মুখ্যমন্ত্রী র ডি এ নিয়ে কর্মী সংগঠন গুলির সঙ্গে বৈঠকের দিকেই সংশ্লিষ্ট সব মহল তাকিয়ে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*