রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের পর এবার চন্দননগরে গোটা পুরবোর্ডই ভাঙতে চলেছে! মেয়র সহ ৩০ জন কাউন্সিলরই ওখানে গণ ইস্তফা দিয়েছেন। গতকাল সকালেই ডেপুটি মেয়র সহ পাঁচ কাউন্সিলর পদত্যাগ করেন। রাতের দিকে তৃণমূলের বাকি সদস্যরাও ইস্তফা দেন৷
এই পুর বোর্ডের বিরুদ্ধে আগেই বিজেপি, সিপিএম দুর্নীতির অভিযোগ তুলেছিল। যদিও পদত্যাগী কাউন্সিলররা তা মানতে নারাজ।
বিদায়ী মেয়র রাম চক্রবর্তীর দাবি, তাঁরা ঠিক মত খরচ পাচ্ছেন না। কাজ চালাতে অসুবিধা হচ্ছে। পুর দফতর খরচের অডিট হবে বলেও জানিয়েছেন।
ওই পুরনিগমে ২ জন সিপিএমের কাউন্সিলর আছেন, বাকি সবই তৃণমূলের।
রাজ্যে সরকার বদল হতেই যেভাবে একের পর এক পুরসভায় কাউন্সিলররা পদত্যাগ করছেন, এতে টিএমসি নেতৃত্বও প্রবল অস্বস্তিতে।
বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহর মতে, ওঁদের কেউ পদত্যাগে চাপ দেয়নি। এই পুরনিগমের দুর্নীতি সর্বজনবিদিত। ওঁরা নিজেরাই বেগতিক দেখে পদত্যাগ করছেন।

Be the first to comment