মেসি কান্ড : প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফ আই আর!

Spread the love

রোজদিন ডেস্ক: গত বছর যুব ভারতী তে মেসি কান্ড ঘিরে তোলপাড় উঠেছিল রাজ্যে,এবার ওই ঘটনা য় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফ আই আর করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। এফ আই আরের অনুলিপি সহ সমাজ মাধ্যমে তা পোস্ট করে মেসি র অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত লিখেছেন, সত্যের জয় হয়েছে। প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফ আই আর হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্য পুলিশের ডি জি সিদ্ধিনাথ গুপ্ত কে তিনি ধন্যবাদ জানান।
সূত্রের খবর, তোলাবাজি, প্রতারণা সহ পাঁচ টি ধারায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফ আই আর হয়েছে।
এর আগে গত ১৯ মে বিধান নগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস, প্রাক্তন ডি জি রাজীব কুমার সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শতদ্রু দত্ত। প্রাক্তন মন্ত্রী মেসির অনুষ্ঠানের ২২ হাজার টিকিট নেন বলে তাঁর অভিযোগ।। যা পরে কালোবাজারি করা হয়। অরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীদের জন্য ই যুব ভারতী তে আসা কয়েক লক্ষ দর্শক তাঁদের প্রিয় মেসি কে দেখতে পান নি বলে শতদ্রু দত্তর অভিযোগ, যদিও তাঁকেই বলির পাঁঠা করে গ্রেফতার করা হয়। ৩৮ দিন কারাবাস হয় তাঁর। এবার তিনি প্রকৃত সত্য ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শতদ্রু দত্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*