আগামীকাল সোমবার নবান্নে ডিএ নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, থাকবে সরকারি কর্মচারি সংগঠনগুলিও

Spread the love

রোজদিন ডেস্ক : কাগজে, কলমে দ্বিতীয় মাসে পা দিল রাজ্যের নতুন সরকার। আর দ্বিতীয় মাসের প্রথম দিন সোমবার বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আলোচনা নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে থাকছেন সরকারি কর্মচারি সংগঠনগুলির নেতৃত্বও। প্রশাসনিক সূত্রে খবর, কর্মচারিদের সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে থাকছেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি পরিষদ। এই বৈঠকে বাছাই করা চারটি কর্মচারি সংগঠনকে ডাকা নিয়ে বাকি সংগঠনগুলি আপত্তি জানায়। বাম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে যোগ দেওয়ার দাবি জানায়। কিন্তু সর্বশেষ খবর, এই বৈঠকে তাদের ডাকা হয়নি। এই বৈঠকে বকেয়া ডিএ কবে, কীভাবে দেওয়া হবে, মূলত এই নিয়েই আলোচনা হবে। তবে ডিএ নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে একটি আইনি লড়াই চলছে, তার বাইরে কীভাবে গোটা বিষয়টি মেটানো যায় তারও পথ খোঁজার চেষ্টা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*