রোজদিন ডেস্ক : ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সকে রবিবাসরীয় ফাইনালে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার খেতাব জিতল বেঙ্গালুরু। দলকে জিতিয়ে ম্যাচের নায়ক বলাই বাহুল্য, সেই কিং কোহলি। অধিনায়ক না হয়েও প্রয়োজনের সময় সেই ভূমিকাতেই দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। ম্যাচ শেষ করলেন রাজকীয় মেজাজে বিরাট ছক্কায়। বিরাটের ৭৫ রানে ভর করে ফের মুকুট উঠল আরসিবি মাথায়। তাঁর ৪২ বলে অপরাজিত ৭৫ অনেকদিন মনে রাখবে আহমেদাবাদ। ফাইনালে টসে জিতে প্রথম ফিল্ডিং নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। টপ অর্ডারে গুজরাতের শুভমন গিল ও সাই সুদর্শন ব্যর্থ হতেই গুজরাটের রানের গতি কমে যায়। সেই যে গতি পড়ল, আর ওঠেনি। একমাত্র লড়াই করেন ওয়াশিংটন সুন্দর (৫০)। দু’টি করে উইকেট পেলেন হ্যাজেলউড ও ভুবি। ৩টি উইকেট রশিখ সালামের। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৫৫ রান। এই পুঁজি নিয়ে তারা আরসিবিকে হারাবে এটা বোধহয় গিলরাও ভাবেননি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিরাট বাহিনী। গুজরাত বোলিং কোনও সময়ে বিব্রত করতে পারেনি বেঙ্গালুরুকে।

Be the first to comment