রোজদিন ডেস্ক: বাংলাদেশের নতুন বি এন পি সরকারের আমলে সীমান্ত নিয়ে আগামী সপ্তাহে দিল্লি -ঢাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ঘটনা ক্রমে রাজ্যে বিজেপি সরকারের আমলেও এটি প্রথম বৈঠক, যখন রাজ্যের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
সূত্রে র খবর,আগামী ৮জুন থেকে ১১, জুনের মধ্যে এই বৈঠক হবে৷ বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর ( বি জি বি) অধিকর্তা মহম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকির সঙ্গে বি এস এফের অধিকর্তা
প্রভীন কুমারের বৈঠক হবে।
সীমান্তে অপরাধ, চোরাচালান, অনুপ্রবেশ বন্ধ ইত্যাদি নিয়ে দুই দেশের আলোচনা হওয়ার কথা৷ এই আলোচনা র বিষয় বস্তু নিয়ে ১১ জুন উভয় পক্ষের সীমান্ত প্রধানরা যৌথ বিবৃতি দিতে পারেন।
বাংলাদেশের বি এন পি সরকারের আমলে এই প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে সব মহল ই তৎপর।

Be the first to comment