রোজদিন ডেস্ক : বাদুড়িয়ায় যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান জহিরুল হক বৈদ্য আত্মঘাতী হয়েছেন! আজ সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে। গত কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল হয় এলাকা। স্থানীয় মানুষের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের ময়লা ফেলার বহু গাড়ি তিনি বিক্রি করে দিয়েছেন।আজ তিনি আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment