জনতার দরবারে মুখ্যমন্ত্রী, আজ দিল্লি যাবেন!

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকাল থেকে জনতার দরবারে। গতকাল এই কর্মসূচি স্থগিত ছিল। আজ সকালে সেখানে ভিড় উপছে পড়ে। মুখ্যমন্ত্রী সবার কথা মন দিয়ে শুনছেন।
সূত্রের খবর, আজ তিনি দিল্লি যাবেন। এর আগে যাবেন তারকেশ্বর। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন। এই উপলক্ষে ওখানে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
ওখান থেকেই তিনি সরাসরি বিমানবন্দর হয়ে দিল্লি চলে যাবেন। আজই তাঁর ফেরার কথা।
উল্লেখ্য, গতকাল রাজ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী সহ ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। আগামীকাল তাঁদের দফতর বণ্টন হওয়ার কথা। দিল্লিতে মুখ্যমন্ত্রী এই নিয়ে কথা বলতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। চলতি মাসে বিধানসভার অধিবেশন বসছে। ২২ জুন নতুন সরকারের প্রথম পূর্নাঙ্গ বাজেট পেশ করা হবে। অর্থ দফতরের দায়িত্ব কে পাবেন, তা জানা যায়নি।
মুখ্যমন্ত্রীর হাতেই তা থাকবে, অথবা অন্য কেউ দায়িত্ব পাবেন আগামীকাল তা পরিস্কার হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*