কড়া নির্দেশ প্রশাসনের, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধ হল ছাত্র সংসদের ফি

Spread the love

প্রতিবেদন: দীর্ঘদিন হয়নি কোনও নির্বাচন। ফলে বর্তমানে রাজ্যের কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ নেই। নিয়ম অনুযায়ী, নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে ওই বাবদ কোনও ফি পড়ুয়াদের থেকে নেওয়া যায় না। কিন্তু এতদিনের রীতি মেনে তা নেওয়া হয়েছে। পূর্বতন সরকারের শিক্ষা দফতর চোখ বুজে থাকায় এটাই চলে এসেছে। কিন্তু এবার পালাবদলের পর এই ট্র্যাডিশন বন্ধ হতে চলেছে। অবিলম্বে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নামে ফি নেওয়া বন্ধ করার কড়া নির্দেশ দিল প্রশাসন। সেই সঙ্গে এতদিন ধরে এই ফি বাবদ কত টাকা তোলা হয়েছে এবং তা কোথায় কোন খাতে খরচ করা হয়েছে, তারও সম্পূর্ণ খতিয়ান ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শিক্ষা দফতর। কলেজ ইউনিয়নের ফান্ড-দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সংক্রান্ত সব তথ্য জমা দিতে নির্দেশ জারি হয়েছে। একই সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অডিট রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*