তোলাবাজির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর শচিন সিং

Spread the love

রোজদিন ডেস্ক  : ভয় দেখিয়ে তোলাবাজি, কাটমানি, আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগে এবার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচিন সিং। তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা এলাকায় একাধিক তোলাবাজি, প্রতারণা ও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পালাবদলের পর ভয়ের পরিনেশ কেটে যেতেই পাড়ায় পাড়ায় তৃণমূল নেতা, কর্মীদের কুকীর্তি নিয়ে সরব হয়েছেন মানুষ। প্রশাসনও কড়া বার্তা দিয়েছে, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স। এরপরই রাজ্য জুড়ে একের পর তৃণমূল কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এবার গ্রেফতার হলেন শচিন সিং। আজ সকালে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেয় স্থানীয় জনতা। বাড়ি লক্ষ্য করে ইট, পাথর, ডিম ছোড়া হয়। অভিযোগ, গত কয়েক বছর ধরে দলের নাম ভাঙিয়ে এলাকায় দেদার তোলাবাজি করছিলেন শচিন। এছাড়াও মারধর, হুমকির একাধিক অভিযোগ জমা পড়েছে তার নামে। ভয় দেখিয়ে জমি দখল, সরকারি প্রকল্পে কাটমানি, বেআইনি পার্কিং৷ অবৈধ নির্মাণেও তার নাম জড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*