রোজদিন ডেস্ক :
দিল্লির মালব্য নগরের এক হোটেলে আজ সকালে বিধ্বংসী আগুনে ২০ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। আহত আরও কয়েকজন।
হোটেলে ২৫টি মত ঘর আছে বলে জানা যায়। ৪০ জন মত সেখানে ছিলেন। আগুন লাগার সময় প্রায় সকলেই ঘরে ছিলেন৷ অনেকেই ঘুমোচ্ছিলেন। আগুন লাগার ঘটনায় গোটা হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণ বাঁচাতে ওপর থেকে নীচে ঝাঁপ দেন৷
এখন অবধি ২০ জন আগুনে ঝলসে প্রাণ হারান বলে প্রকাশ। হোটেলে বেশির ভাগ জনই বিদেশি। চিকিৎসার জন্য এসেছেন।
রান্নাঘরে বিদ্যুৎ চালিত স্টোভ থেকে প্রথমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশ, দমকল বাহিনী প্রাণপণে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালান।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ পুরো ব্যাপারে তদন্ত করছে৷
খোদ দিল্লির হোটেলে এই বিধ্বংসী অগ্নিকান্ডে সর্বত্র উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment