অন্নপূর্ণা যোজনা চালু হোল

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যের নতুন সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আশা, আইসিডিএস সহ সংশ্লিষ্ট অন্যদের অক্লান্ত পরিশ্রমে এই কদিনের মধ্যে প্রকল্প চালু করা সম্ভব হোল। এর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

কোন মধ্যস্থতাকারী ছাড়া আম জনতা কিভাবে সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তার ব্যবস্থাও করা হয়েছে।

এসআইআরে যাঁদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে তাঁরা ও আগের লক্ষ্মীর ভান্ডার সহ বহু সরকারি প্রকল্পের সুবিধা পেতেন। অভারতীয়দের এই সুবিধা দেওয়া হবে না বলে তিনি পরিস্কার জানান৷ তবে যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন তাঁদের নাম বিবেচনায় আছে।

পুরুষরাও অনেকে লক্ষ্মীর ভান্ডার পেতেন, যুক্তিসঙ্গত ভাবেই তাঁদের বাদ দেওয়া হচ্ছে

তিন মাস ধরে এই প্রকল্পে নাম যুক্ত করার কাজ চলবে। যাঁরা একদম ফর্ম পূরণ করতে পারবেন না, সরকার তাঁদের সহায়তা করবেন।

২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে এই টাকা এখনই দেওয়া হচ্ছে। যাঁদের সব কিছু যাচাই করে নথিভুক্ত করা হয়েছে।

এই নথিভুক্তিকরণের কাজ চলবে, যাঁরা উপযুক্ত তাঁরা নিশ্চয়ই এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ন্টে এই টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান।

আজ পাঁচ জনকে এই টাকা দিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সুমিত্রা রায়, রাজকুমারী দেবী সহ পাঁচ মহিলাকে তা দেওয়া হয়।

এই উপলক্ষে একটি বর্ণময় ভিডিও প্রকাশ করা হয়েছে৷ অগ্নিমিত্রা পাল ও জানান, ভারতীয় মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*