মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না ব্যানার্জি সহ মমতা ঘনিষ্ঠ বিধায়করাও

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠক ঘিরেও আজ রীতিমত চমক! কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণা নিয়ে আজ প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন সরকারের আমলে এই সব বৈঠকে বিরোধীদের কখনো আমন্ত্রণ জানানো হত না৷ যা নিয়ে একাধিকবার ক্ষোভ ব্যক্ত করেছেন বিরোধী বিধায়করা৷ ক্ষমতায় এসে বিজেপি সরকার সেই রীতি, রেওয়াজ সম্পূর্ণ ভেঙেছে। মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন বিরোধী জনপ্রতিনিধিরা ও। যা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া বলেই অভিজ্ঞ মহল মনে করেন।

রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ নবান্ন সভাঘরে এসেছেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, নয়না ব্যানার্জি, কুণাল ঘোষ প্রমুখ মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ বিধায়করাও।

এসেছেন তৃণমূলের আরও অনেক জয়ী বিধায়কও। যাঁরা নতুন সরকারের উন্নয়নের কাজের শরিক হতে আগ্রহী।

সূত্রের খবর, বৈঠকে তাঁরা সুযোগ পেলে নিজেদের এলাকার সমস্যা, প্রয়োজনের কথাও বলবেন। যা সংসদীয় গণতন্ত্রে স্বাভাবিক।

কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে৷ বিজেপি বিধায়করা সহ তৃণমূল বিধায়কদের আগমনে সরগরম নবান্নের সভাঘর। চলছে পারস্পরিক সৌজন্য বিনিময়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*