মা ক্যান্টিনের সংখ্যা বাড়লো, আর ডিম নয়,  নামও বদলে হচ্ছে মা আহার!

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার আগের আমলের চালু করা মা ক্যান্টিনের সংখ্যা ৩৯০ থেকে বৃদ্ধি করে ৫০০টি করার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র পাঁচ টাকায় এখানে সপ্তাহে দুদিন মাছ ও বাকিদিন নিরামিষ খাবার পাওয়া যাবে। মা ক্যান্টিনের নামও বদলে হচ্ছে মা আহার।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল এই কথা জানান।

উল্লেখ্য, করোনাকালে প্রাক্তন রাজ্য সরকার মা ক্যান্টিনে পাঁচ টাকায় ডিম ভাত খাবার চালু করেছিল। আজ মন্ত্রীদ্বয় জানান, আর ডিম ভাত নয়, এবার থেকে এখানে সপ্তাহে দুদিন মাছ দেওয়া হবে। বাকিদিন মিলবে নিরামিষ খাবার।

আজ মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আছে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি, নাগরাকাটায় রেল সম্প্রসারণের জমি ইত্যাদি। দুই মন্ত্রী জানান, মালদা, নদীয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ কে প্রায় ছেচল্লিশ একর জমি দেওয়া হয়েছে। নাগরাকাটায় ২০ একর জমি বন বিভাগকে হস্তান্তর করা হচ্ছে, যা রেলের প্রকল্পে দেওয়া হবে।

নিকাশি কর্মী প্রসঙ্গঃ রাজ্য সরকার নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হবে এই কাজ করতে গিয়ে শারীরিক ভাবে অক্ষম হয়ে যাওয়া ব্যক্তিদেরও।

দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল এই খবর দিয়ে আরও জানান, পশ্চিমবঙ্গ এসসি, এসটি, ওবিসি উন্নয়ন ও আর্থিক নিগম পুনর্গঠন করা হবে। এর জন্য ৩৫৪ টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।

আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে সুরজিৎনাথ মিত্রের নিয়োগের কথা ও জানানো হয়।

মুখ্যমন্ত্রী র দফতরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দের বেতন ও ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্তও আজ নেওয়া হয়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*