২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায় 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। তথ্য সংস্কৃতি দফতর এই দিবস পালন করবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। পুর্বতন সরকার পয়লা বৈশাখ এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস পালন করত। তাঁরা জানান, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইন সভায় ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হয় ও প্রস্তাব দেওয়া হয়। বিজেপি আগে বেসরকারি ভাবে এই দিনটি পালন করত, এবার থেকে তা সরকারিভাবে পালিত হবে বলে তাঁরা জানান।

দুই মন্ত্রী আরও বলেন, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিনে তাঁর মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এর জন্য স্থান চিহ্নিত করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*