জোর করে বাড়ি দখল সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হলেন জয় প্রকাশ মজুমদার

Spread the love

রোজদিন ডেস্ক :

জোর করে বাড়ি দখল সহ একাধিক অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র জয় প্রকাশ মজুমদার। গত ১৪ বছর ধরে অভিজাত বিধান নগরে জোর করে তিনি একটি ফ্ল্যাট দখল করে রেখেছেন বলে অভিযোগ। ২০১২ সালে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে তার চুক্তি শেষ হয়ে ফেলে তার নবিকরণ হয় নি। মালিক আরতি রায় চৌধুরী তাঁকে উঠে যেতে বললেও তাঁরা কান দেয়নি। উলটে বাড়ির মালিককে কটুক্তি, হুমকি দেওয়ার অভিযোগ ও আছে তাঁর বিরুদ্ধে।

আজ ফের বেশ কয়েকজন জয়প্রকাশ মজুমদারের বাড়ি যান। বচসার সময় বাড়ির মালিককে জয়প্রকাশ মজুমদার ধাক্কা দেন বলে অভিযোগ। পুলিশ এসে উভয় পক্ষকেই থানায় নিয়ে যায়। বাড়ির মালিকের অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*