অভিষেকের বাড়িতে ইডি!!

Spread the love

রোজদিন ডেস্ক : 
দল, বিধায়ক নিয়ে প্রবল ডামাডোলে থাকা তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কালিঘাটের বাড়ি এবার ইডি! আজ বিকেলে কয়েকজন ইডি আধিকারিক তাঁর বাড়ি যান। দীর্ঘক্ষণ তাঁদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্ভবত তাঁরা কোন নোটিশ দিতে এসেছেন। তাঁদের নিজেদের মধ্যে কথা বলতে, ফোন করতে দেখা যায়।
যদিও অভিষেক ব্যানার্জি তখন সম্ভবত বাড়ি ছিলেন না। তিনি কাছেই কালিঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে যোগ ফিতে গেছেন।
ইডি আধিকারিকরা সমানে তাঁর বাড়ির সামনে অপেক্ষা করলেও বাড়ির ফটক বন্ধই আছে। ভিতর থেকে কোন সাড়া শব্দও মেলেনি।
এখন ঘড়ির কাঁটা পৌনে ছটা। এখনও তাঁরা অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছেন।
সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করার নোটিশ দিতে তাঁরা এসেছেন।
এর আগেও তিনি একাধিকবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন।
আবার বেরিয়েই দাপটের সঙ্গে আগে জানিয়ে দিতেন, ইডি তাঁর কিছু করতে পারবে না৷
এবার নতুন কিছু সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হচ্ছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*