মেয়র হিসেবে পদত্যাগ করতে চলেছেন ফিরহাদ হাকিম?

Spread the love

রোজদিন ডেস্ক : জল্পনা আগেই ছিল। যে কোনদিন পদত্যাগ করতে পারেন ফিরহাদ হাকিম, এমন সম্ভাবনা কলকাতা কর্পোরেশন তথা ছোট লাল বাড়ির আনাচে কানাচে ঘুরছিলো বেশকিছুদিন ধরে। অবশেষে জল্পনা সত্যি হতে চলল?

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন। সাংবাদিকদের এ কথা জানান কুনাল ঘোষ। আগামীকাল কি ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম প্রশ্ন ঘুরছে সর্বত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*