রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি বৈঠক করেন। বৈঠকে রাজ্যে শিল্পায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যায়। গৌতম আদানির পুত্র করণ আদানির এই বৈঠক ঘিরে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুত লজিস্টিক, গ্রিনফিল্ড সড়ক নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের আশা উজ্জ্বল হয়েছে।
উল্লেখ্য, গত সরকারের আমলে রাজ্যে শিল্প খরা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধী রা। বিজেপি র আশ্বাস ছিল,ক্ষমতায় এলে তাঁরা রাজ্যে শিল্পায়নের গতি আনবেন।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে আদানি গোষ্ঠীর তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের কথা হয়। পরে নানা জটিলতায় তা রূপায়িত হয় নি।
রাজ্যে পালাবদলের পর আদানি পুত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী র বৈঠক বিশেষ তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে এই বৈঠক বলে বিভিন্ন মহলের আশা।
ইতিমধ্যে বিখ্যাত আমূল সংস্থা রাজ্যে দই তৈরির কারখানা করবে বলে জানা যায়।

Be the first to comment