অভিষেকের বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে রিপোর্ট তলব

Spread the love

রোজদিন ডেস্ক : অবৈধ নির্মাণ নিয়ে আরও বেকায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় কলকাতা পুরসভাকে অভিষেকের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মিত অংশের তথ্য দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে এই সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিচারপতি স্মিতা দাস দে। ৪ সপ্তাহ পরে এই মামলার শুনানি। অভিষেকের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি স্মিতা দাস দের এজলাসে। অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি? সম্পত্তির কোন অংশে? কত অংশ বিচ্যুতি? লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তির অবৈধ অংশ বা কোথায়? তা জানতে চান বিচারপতি। কিন্তু এনিয়ে পুরসভার তরফে কোনও তথ্য দিতে না পারায় সমস্ত তথ্য কলকাতা পুরসভাকে দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। এই সময়কালে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ নিতে পারবেন বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি। সম্প্রতি হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। অভিষেকের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*