সকালে স্কুল , স্বাগত শিক্ষক দের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য শিক্ষা দফতর আগামী দু সপ্তাহ সকালে স্কুল চালু করার নির্দেশিকা কে বিভিন্ন শিক্ষক সংগঠন স্বাগত জানিয়েছে।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানানোর পাশে স্কুলগুলিতে পড়ুয়া দের জন্য মরসুমি ফল, ও আর এস দেওয়ার দাবি করেন্ন।স্কুলগুলিতে পর্যাপ্ত পাখা লাগানোর দাবি করেন। প্রাক্তন সরকার সকালের স্কুল চালু না করে গ্রীষ্মে প্রায় দেড় মাস করে ছুটি দিয়ে শিক্ষার সর্বনাশ করে গেছে বলে মন্তব্য করেন।
তামিলনাড়ু সরকার যে গ্রিন স্কুল প্রকল্প চালু করেছে, এখানেও তেমন ব্যবস্থা করতে সরকার কে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*